ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বুধবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।
বুধবার দুপুর ১ টায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সহকারী রির্টানিং কর্মকর্তা ও সালথা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন তার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীসহ উপজেলা নেতৃবৃন্দ।
দুপুর ২টার দিকে সহকারী নির্টানিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও সাবেক ছাত্রদল নেতা কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল, জেপির প্রার্থী জয়নাল আবেদীন বকুল, ইসলামী আন্দোলনের প্রার্থী কেএম সরোয়ার হোসেন খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী হাফিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইত্তেফাক/কেআই
