এ সময়ে শিশুর সুস্থতা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৪৭
শিশুর জন্য শীত যত আসছে, মায়েদের দুঃচিন্তা তত বাড়ছে। কেননা, শীত বাড়লেই ছোটদের নানান অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে। ছোটখাটো অসুখ লেগেই থাকে। আর এ কারণে মায়েদের কপালে পড়ে চিন্তার রেখা। শিশুদের শীতের রোগবালাই থেকে রক্ষায় কী করণীয়, তার পরামর্শ নিয়ে লিখেছেন সাবেরা সুলতানা যে কারণে অসুস্থতা এ সময় মূলত জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এগুলো যে কারণে হয়, তা হচ্ছে—  সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা বাতাসের সামনে গেলে।  পাইপের পানিতে হাত-মুখ ধোয়ানো হলে।  সর্দি-জ্বরে আক্রান্ত বয়োজ্যেষ্ঠদের সংস্পর্শে এলে।  ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ হলে।  অ্যালার্জি বা হাঁপানি কিংবা অন্য কোনো বংশানুক্রমিক রোগের ইতিহাস থাকলে।  সন্ধ্যায় কুয়াশায় গেলে। অসুখের পরে করণীয়  অসুস্থ শিশুকে কোনো অবস্থাতেই আর ঠান্ডা লাগানো যাবে না।  সর্দি-কাশি আরম্ভ হলে প্রথমেই চিকিত্সা করাতে হবে। কারণ, এতে বড় ধরনের অসুস্থতা থেকে রক্ষা পাবে।  মধু, আদা, তুলসীপাতার রস, লেবুর রস, রং চা, গরম পানি—এসব খাওয়ানো যেতে পারে।  শিশুকে গার্গল করানো যেতে পারে।  পানিশূন্যতা পূরণের জন্য (ডায়রিয়া হলে) বেবি জিংক খাওয়ানো যেতে পারে।  স্বাভাবিক এবং পরিণত মাত্রায় সুষম খাদ্য খাওয়াতে হবে।  ছয় মাসের কমবয়সী শিশুদের অসুস্থ অবস্থায় মায়েদের বুকের দুধ খাওয়াতে হবে।  বংশগত রোগের ক্ষেত্রে বাড়তি ওষুধের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।  শিশুর অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিতে হবে। খেয়াল রাখতে হবে  বাচ্চাকে আবহাওয়ার ঠান্ডা থেকে দূরে রাখতে হবে।  ঘরে কিংবা বাইরে যেখানেই হোক ঠান্ডায় গরম কাপড়-চোপড় (টুপি, হাত-পা মোজা, জুতা সোয়েটার ইত্যাদি) পরাতে হবে।  ফ্রিজের খাবার খাওয়ানো চলবে না।  গোসল থেকে শুরু করে খাওয়া পর্যন্ত পানি হালকা গরম করতে হবে।  সবসময় বাচ্চাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।  অসুস্থদের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে।  ছয় মাসের কমবয়সী বাচ্চাদের মায়ের বুকের দুধ পান করাতে হবে।  বাচ্চাদের শাকসবজি ও ফলমূল বেশি করে খাওয়াতে হবে।