শীতে পায়ের যত্ন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫৩
টিপস শুতে যাওয়ার আগে কুসুম কুসুম গরম পানিতে হালকা লবণ মিশিয়ে নিন। এবার এতে আধা ঘণ্টা পা ডুবিয়ে রাখুন। পা পরিষ্কার হবে আবার আরামও পাবেন। পায়ের স্ট্রেস কমে যাবে। গোড়ালির চামড়াও নরম হবে। তারপর পায়ের পাতায় এক্সফোলিয়েটিং ক্রিম লাগান। ভিজে পায়ে কয়েক ফোঁটা এক্সফোলিয়েটিং ক্রিম দিয়ে ৩ থেকে ৫ মিনিট সার্কুলার মোশনে হালকা হাতে ম্যাসাজ করুন। মাসে অন্তত একবার পেডিকিউর করা উচিত। পার্লারে যাওয়ার সময় না হলে বাড়িতেই পেডিকিউর করে নিন। হালকা গরম পানিতে দুই, তিন ফোঁটা শ্যাম্পু ফেলে পানিটা ভালো করে নেড়ে ১০ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন। পায়ের চামড়া নরম হয়ে এলে পা মিসস্টোন দিয়ে ফাটা জায়গাগুলো ভালো করে ঘষে নিন। ফাটা চামড়া উঠে গোঁড়ালি পরিষ্কার হলে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে ফুট ম্যাসাজ ক্রিম দিয়ে পায়ের পাতা দুটো ম্যাসাজ করে নিন। সম্ভব হলে বাইরে বেরোবার সময় এবং রাত্রে ঘুমানোর সময় পাতলা সুতির মোজা পরুন। নখে নেইল পলিশ লাগিয়ে রাখতে পারেন। এতে নখ ভালো থাকবে এবং শক্ত থাকবে। পা ঘামার প্রবণতা থাকলে জুতার ভেতরে ফুট পাউডার বা ফুট স্প্রে ব্যবহার করুন। পা এতে শুকনো থাকবে।