রূপচর্চায় মৌসুমি সবজি

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ১৯:৫৩
টিপস এ সময় শিরশিরে বাতাসে শুধু শরীর হিম হয়ে আসে না সেই সাথে এই রুক্ষ বাতাস কেড়ে নেয় আপনার ত্বকের নমনীয়তা, ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক প্রাণহীন। তাই এ সময় ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। শীতের এই সময়টাতে বাজারে পাওয়া যায় রকমারি সবজি ও ফল। খাওয়ার পাশাপাশি এসব টাটকা সবজি ও ফল দিয়ে আপনি সহজেই ত্বকের যত্ন নিতে পারেন।  ত্বক পরিচর্যার এ ক্ষেত্রে প্রথমেই যা খেয়াল রাখতে হবে তা হলো আপনার ত্বকে ব্রণ আছে কি না। ব্রণ যদি থাকেই তবে প্রথমে তা নির্মূল করবেন। সেই সঙ্গে খেয়াল রাখবেন, মাথার ত্বকে খুশকি আছে কি না। খুশকি থাকলে নিয়মিত খুশকি নিরোধক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। মুখের জন্য অয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করবেন। ত্বক সম্পূর্ণ তেলমুক্ত করতে হবে। মুখে ব্রণ থাকা অবস্থায় ফ্রুট ফেসিয়াল বা ভেজিটেবল ফেসিয়াল করা উচিত নয়।  ফল দিয়ে ত্বক পরিচর্যা করতে হলে একই পদ্ধতিতে করবেন। তবে ম্যাসাজ ক্রিমের সঙ্গে কমলার রস মিশয়ে নেবেন। এ ক্ষেত্রে আতা ফলের বাকলের ভেতরের দানা দানা সাদা অংশ স্কার্ব হিসেবে ব্যবহার করতে পানে। আর মাস্কে ব্যবহার করবেন বেসন, ময়দা, চন্দনের গুঁড়া, কমলার রস, আঙুরের রস ও পাকা পেঁপের পেস্ট।  তাড়াহুড়া না করে কিছু সময় হাতে নিয়ে ত্বক পরিচর্যা করবেন। ত্বক পরিচর্যায় টাটকা সবজি ও ফল ব্যবহারের চেষ্টা করবেন।  ত্বকের পরিচর্যায় মুখ, গলা, ঘাড়ের সাথে হাত ও পায়ের যত্ন নেওয়া সমান জরুরি।  এ সময় হাত-পা সতেজ ও মসৃণ রাখতে প্রতিদিন রাতে শোয়ার আগে গ্লিসারিন, গোলাপজল ও পানি মিশিয়ে রাখবেন।  ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আখরোট ভালো কাজ করে। আখরোট বেঁটে দুধের সঙ্গে মিশিয়ে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। এই পেস্ট ক্রিমের কাজ করে। শীতে মুখে ও ঘাড়ে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।  ত্বকের শুষ্কতা দূর করতে দুই চা-চামচ বাঁধাকপির পাতার রসে কোয়ার্টার চা-চামচ ইস্ট ও এক চা চামচ মধু মিশিয়ে ঘন করে সারা মুখে লাগান। ১৫ মিনিট পর হাল্কা গরমপানি দিয়ে ধুয়ে ফেলুন।  আপেল টুকরো সেদ্ধ করে ভেতরের নরম অংশ কুড়িয়ে নিন। এর সঙ্গে অল্প মধু মিশিয়ে মুখে গলায়, হাত-পায়ে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ত্বকের ফাটা ও শুষ্কভাব দূর করতে এই প্যাক কার্যকর ভূমিকা রাখে।  শীতকালে বেশি বেশি টাটকা শাক-সবজি, সালাদ ও ফল খাবেন। এতে পেট পরিষ্কার থাকবে, এনার্জি পাওয়া যাবে। আর সেই সাথে পরিমিত ঘুম। ত্বকের সু-স্বাস্থ্যে এগুলোর জুড়ি নেই।