কে ক্র্যাফট
ফ্যাশন হাউস কে ক্র্যাফট সেজেছে হেমন্তের সাজে। হেমন্তের কালেকশনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, টপস্, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক। এ ছাড়া নানা ফ্যাশন এক্সেসরিজ ও ঘর সাজানোর সামগ্রী। এবারের কালেকশনে প্রধানত সাদা, আকাশী, অ্যাশ, বাদামি, লাল ও লেমনের নানা শেড ব্যবহূত হয়েছে। সালোয়ার-কামিজে ব্যবহূত হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, টাই অ্যান্ড ডাই, মেশিন ও হাতের এমব্রয়ডারি।
নগরদোলা
নগরদোলা এবার বাজারে নিয়ে এসেছে ‘টাসেল্স বাই নগরদোলা’ নামে একটি কো-ব্র্যান্ড। ‘টাসেল্স’ মূলত ওয়েস্টার্ন-ইস্টার্ন ফিউশান; যাতে রয়েছে তরুণীদের কুর্তি, লেগিংস, জেগিংস, শার্ট, স্কার্ফ, ওড়না, পায়জামা ইত্যাদি। টাসেলেসর প্রতিটি আইটেম ক্রেতারা আলাদাভাবে ক্রয় করে নিজের পছন্দমতো ম্যাচিং করে নিতে পারবে। কাটিং প্যাটার্নের উপর ডিজাইন করা এই সব কুর্তিগুলোতে ব্যবহার করা হয়েছে কটন, লিলেন, সাটিন ইত্যাদি আরামদায়ক কাপড়। রঙের ক্ষেত্রে রয়েছে বৈচিত্র্য ও ট্রেন্ডি ভাব। যেহেতু এখন একটু একটু করে ঠাণ্ডা পড়ছে তাই টাসেলেসর এসব পোশাকে ফুল স্লিভ ব্যবহার করা হয়েছে। সব পোশাকের দাম রাখা হয়েছে একেবারে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। পাওয়া যাবে নগরদোলার পাঁচটি আউটলেটে। এছাড়া রয়েছে অনলাইনে ক্রয় করার সুবিধা।
কাজী’র ফ্রোজেন ফুড
কাজী ফার্মস লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মীনাবাজারের গুলশান শাখায় গত ৮ নভেম্বর তাদের ফ্রোজেন ফুডের সম্ভার উদ্বোধন করল।
কাজী ফুড জানায়, কাজী ফার্মস ফ্রোজেন ফুডের মাঝে রয়েছে স্পাইসি চিকেন নাগেট, কিডস চিকেন নাগেট, রেগুলার চিকেন নাগেট, চিকেন স্ট্রিপস, চিকেন মিটবলস, চিকেন টিজার, চিকেন বার্গার প্যাটিস, চিকেন সসেজ এবং চিকেন কাটলেট।
কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও তানভীর হায়দার চৌধুরী এবং জেমকন গ্রুপের সিইও শাহীন খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিন্দু
ফ্যাশন হাউস বিন্দু রকমারি ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছে; যেমন—টি-শার্ট, পলো টি-শার্ট, শার্ট। এসব পোশাকে কালারফুল ডিজাইন ব্যবহার করা হয়েছে। এসব পোশাক খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।
বার্ডস আই
শীত সামনে রেখে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে শত শত ডিজাইনের ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা পলো শার্ট, ম্যাগি হাতা ক্যাপ, ফুলহাতা ক্যাপ, ফুলহাতা সোয়েটার, ফুলহাতা শার্ট ও বাচ্চাদের ক্যাপ। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি শীতকাল উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে। আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল, নীল, সবুজ, বেগুনি, সাদাসহ বিভিন্ন রঙের আরামদায়ক কাপড়।
ইজি
ইজি নতুন ডিজাইনের সব পোশাক নিয়ে আসে প্রতিটি উপলক্ষে তাদের শোরুমে। ইজি সব সময় চেষ্টা করে ফ্যাশনে নতুন নতুন ডিজাইন নিয়ে আসার। এবার ইজিতে থাকছে কালারফুল সব টি-শার্ট, পলো শার্ট ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
জেন্টল পার্ক
বাতাসে এখন হিমের ছোঁয়া। তাই জেন্টল পার্ক এনেছে হালকা শীতে পড়ার উপযোগী সব পোশাক। প্যাটার্ন আর ফেব্রিক ভেরিয়েশনের ক্যাজুয়াল শার্ট টু ডেনিম বা স্নিকার কিছুই বাদ যায়নি এই লিস্ট থেকে। আর সব কিছুর খোঁজে ঢু মারতে পারেন জেন্টাল পার্কের সব শোরুমে।
ইস্ট ওয়ে
শীতের শুরুতে মেনস ফ্যাশন হাউস ইস্ট ওয়ে এনেছে এক্সক্লুসিভ শীতের পোশাক। ফরমাল ব্লেজার, ক্যাজুয়াল হুডি এবং পার্টি জ্যাকেট সবই রয়েছে এই আয়োজনে। এই ডিজাইনারস পোশাকগুলো পাওয়া যাবে ইস্ট ওয়ের বসুন্ধরা সিটি; এইচ.এম প্লাজা, উত্তরা; সুবাস্তু আর্কেড, নিউ এলিফ্যান্ট রোডসহ এগারোটি আউটলেটে। এই শীতে পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল কোমল রং।
ওয়েডিং চ্যাপেলের বিশেষ প্যাকেজ
বিয়ের ছবি তোলার জন্য ওয়েডিং চ্যাপেল দিচ্ছে বিশেষ প্যাকেজ। বিয়ে এবং ওয়ালিমার ছবি তোলা ও ভিডিও ধারণের বুকিং দিলে সাথে গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে বিনামূল্যে। এর সাথে থাকছে বিয়ে পরবর্তী ছবি তোলার সুযোগ ঢাকার যেকেনো লোকেশনে গিয়ে। আকর্ষণীয় মঞ্চসাজে থাকছে বিশেষ ছাড়। ডিসেম্বর মাসজুড়ে এই সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ :০১৭১৬৪৮০৫০৩।
অবরা এখন সানরাইজ প্লাজায়
ফ্যাশন হাউস অবরা নতুন শোরুম চালু করেছে সানরাইজ প্লাজার তৃতীয় তলায়। নিজস্ব ডিজাইন সেকশনে করা শাড়ির মোটিফগুলোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে সুতার কাজ, হাতের কাজ, মিরর, কারচুপি, অ্যাপ্লিক, সিকোয়েন্স, ব্লক ও ডাই দিয়ে। এখানে আরও পাওয়া যাচ্ছে শাড়ি, শাল, সালোয়ার-কামিজ, টপস, ফতুয়া ও গয়না।
