১২ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ২৮ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: পোখরাজ ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গ সিরিয়াস। নিজের সম্পর্কে এক ধরনের শ্রেষ্ঠত্বের ধারণা রয়েছে আপনার। বড় কিছু করার যোগ্যতা আছে। নেতৃত্ব, বিশ্লেষণ ও সাংগঠনিক বিষয়েও আপনি দক্ষ। তবে প্রাথমিক জীবনে আপনি অনেক বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। সামর্থ্যের চেয়ে বেশি বোঝা ও দায়িত্ব আপনার উপর চাপতে পারে। অবশ্য এগুলো আপনার ভবিষ্যত্ ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে কর্তৃত্বপরায়ণ পরিহার করে কুশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি বেলাল চৌধুরী, মির্জা বাহাউল্লাহ, অগাস্ট রডিন, সান ইয়াত্ সেন, পাখিবিশারদ সলিম আলী, পদার্থ বিজ্ঞানী জন রেলিথ, রাজনীতিক হাসানুল হক ইনু।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনোযোগের চেষ্টা করুন। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তবে শেষ পর্যন্ত দুশ্চিন্তা কেটে যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক ক্ষেত্রে কারো সাথে মতানৈক্য দেখা দিতে পারে। পরিশ্রমের দ্বারা অসামাপ্ত কাজ শেষ করতে পারেন। প্রচেষ্টা জোরদার করুন। আর্থিক কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। পাওনা টাকা আংশিক আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ মিথ্যা দুর্নাম রটতে পারে। সতর্কতা অবলম্বন করুন। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ নিজের কাজ ঠিকমত করুন। কাজকর্মে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আত্মীয়দের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হতে পারে। আপসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষ আজ উস্কানি দেয়ার চেষ্টা করবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। লেনদেনে সতর্ক থাকুন। মতবিরোধ এড়িয়ে চলুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। পারিবারিক কারণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। আইনগত সমস্যায় কোনো অনুকূল সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ নয়।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। আবেগ ক্ষতির কারণ হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা হতে পারে। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ স্বামী বা স্ত্রীর জন্য উদ্বিগ্ন হতে পারেন। চারু ও কারুশিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। আত্মীয়-স্বজনের সাথে বিরোধ মিটে যেতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
