মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৩১

মাদারীপুর প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের মস্তফাপুর নামক স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় লাবনী (৩) নামের এক শিশু মারা গেছে। এই ঘটনায় মডেল থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার রাজৈর বাজার এলাকার হানিফ আকনের শিশু কন্যা লাবনী আত্মীয়ের সাথে রিক্স ভ্যানে মস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে পৌঁছে। এ সময় একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। ফলে লাবনী মারা যায় এবং অপর চারজন আহত হয়।

আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।