হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুরে কিশোর মারুফ হোসেনের (১৬) মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। মৃত ওই কিশোরের গলায় আঘাতের দাগ থাকলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছে। গত সোমবার ভোরে মারুফ তার চাচার বাড়িতে মারা যায়। মারুফ উপজেলার চুড়িপট্টি গ্রামের মৃত ফেরদৌস মণ্ডলের একমাত্র ছেলে। মারুফের ফুপা মোত্তালেব হোসেন দাবি করেন, মারুফ কিশোর। তার কোনো অসুখ ছিল না। ছেলেটাকে নিশ্চয়ই হত্যা করা হয়েছে।
ফুপু নুরজাহান বেগম জানান, তার চাচা-চাচি বলছে এমনিতেই মারা গেছে। আমার ভাতিজা এমনিতেই মারা যায়নি। তার গলায় কালো দাগ ও নখের আঁচড়ের দাগ ছিল। তাকে নিশ্চয়ই হত্যা করা হয়েছে। মারুফের চাচাতো বোন শ্যামলী জানান, সে তার বিছানায় এমনিতেই মরে পড়ে ছিল। মারুফের গলায় আগে থেকেই একটি দাগ ছিল।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না।
