আঞ্চলিক দুর্যোগে আরো ভালোভাবে সাড়া দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমান বাহিনী গত শনিবার থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে কোপ সাউথ ১৪ অনুশীলনে একসঙ্গে প্রশিক্ষণ শুরু করেছে। এ প্রশিক্ষণ চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
এ বছর নিয়ে তৃতীয় বারের মতো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোপ সাউথের জন্য একসঙ্গে প্রশিক্ষণ করছে এবং এ বছর বাংলাদেশ সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ৮০ জনেরও অধিক বৈমানিক, তিনটি ইউএস এয়ার ফোর্স সি-১৩০এইচ হারকিউলিস বিমানসহ বাংলাদেশি বৈমানিক ও একটি বিএফ সি-১৩০ বিমানের সঙ্গে যোগদান করেছেন।
৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন কমান্ডার লে. কর্নেল জেফ মেনাস্কো বলেন, আমাদের বৈমানিকগণ বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে কাজ করতে বেশ উদগ্রীব। কোপ সাউথের মতো সহযোগিতাপূর্ণ অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে পারি এবং দুর্যোগের মুহূর্তে বিমান পরিবহন প্রদানে আমাদের সম্মিলিত প্রস্তুতি আরো উন্নত করতে পারি।—প্রেস বিজ্ঞপ্তি
