রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:৫৮
শামসু উদ্দিন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামের মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন (৭০) গত রবিবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ষোলরশি গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মোখলেছ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোখলেছ মিয়া (৬০) গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়িতে জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।