নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩২
দলের কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি এবং সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় সময় রবিবার নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। নেতৃত্বের কোন্দল পেছনে ফেলে দীর্ঘদিন পর সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এই বিক্ষোভে অংশ নেন। নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ নিউজার্সি ও পেসসেলভেনিয়া থেকে আসা নেতা-কর্মীরাও এতে যোগ দেন। প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, প্রতিষ্ঠাতাআহবায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা আলহাজ্ব সোলায়মান ভুঁইয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হযরত আলী, গিয়াস উদ্দিন, সৈয়দ জুবায়ের আলী, আজাদ বাকির, ফখরুল ইসলাম দেলোয়ার, আবু সাঈদ আহমেদ, এম এ বাতিন, তোফায়েল চৌধুরী লিটন, আতাউর রহমান আতা, মোহাম্মদ আবুল কাশেম, নুরুল আমিন পলাশ, রাফেল তালুকদার, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, জহিরুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম খান, ফারুক চৌধুরী, আফসানা আমিন, মতিউর রহমান লিটু প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বিশ্বের একমাত্র দেশ ভারতের শক্তিতেই এখন ক্ষমতায় রয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র ও ইসলাম ধর্ম রক্ষা করতে হলে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। এজন্য প্রয়োজনে সারা বিশ্বের ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা বলেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশের গণতন্ত্র, ধর্ম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। সমাবেশে বিএনপি নেতারা বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।