যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী মহিলা স্পিকারদের অষ্টম সভা। বাংলাদেশ থেকে ২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী গত রবিবার রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধি দলের অপর সদস্য হচ্ছেন সাবের হোসেন চৌধুরী এমপি।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, জাতিসংঘের যৌথ উদ্যোগে বার্ষিক পার্লামেন্টারি শুনানি এবং আগামী ১৪ ও ১৫ নভেম্বর সভা অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। এবারের সভায় ৪টি প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হচ্ছে জেন্ডার সমতাকরণ:একক লক্ষ্যে অবস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব কল্যাণ:প্রেক্ষিত নারী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিভাবে জেন্ডার সমতাকরণ করতে পারে ও ভবিষ্যত্ দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বদান:টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অর্জনে উদ্ভূত পরিস্থিতি বাস্তবায়ন। এছাড়া বার্ষিক পার্লামেন্টারি হেয়ারিং-এ এসডিজিস-সহস্রাব্দের লক্ষ্যমাত্রা (এমডিজিস) অর্জন পরবর্তী ২০১৫ সালে নতুন উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ সম্পর্কে আলোচনার বিষয় নির্বাচন করা হয়েছে।
