বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ভারত

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৭
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। গতকাল সোমবার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে ভারত। নিজেদের ভবিষ্যত্ সম্পর্কে বাংলাদেশিদেরই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের মতো বহুদলীয় গণতন্ত্রের দেশে মতপার্থক্য দূর করার সবচেয়ে উত্তম পন্থা হল সংলাপ ও শান্তিপূর্ণ ব্যবস্থা। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। এতে বাংলাদেশের লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখবে।