মাতালের কাণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৮
মাতাল হলে অনেক কিছুই করা সম্ভব। মাতালরা পাহাড় থেকেও লাফ দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু যুক্তরাষ্ট্রের এক মাতাল নারী একটু ভিন্ন কিছু্ই করে দেখালেন। বার্গারকে জুতা মনে করে পায়ে পরে ফেললেন! যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এ ঘটনা ঘটেছে। র্যাচেল গসেট এবং ফ্রাঙ্ক লুকাস নামের দুই বন্ধু একটি গাড়ি পার্কিংয়ে রাত কাটান। তারা সেখানে প্রচুর মদ পান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাচেল ঘুম থেকে উঠলেও পরিপূর্ণভাবে জ্ঞান ফিরে পাননি। তিনি জুতা মনে করে বার্গার পায়ে ঢুকান! এসময় বন্ধু লুকাস তাকে সতর্ক করেন। কিন্তু এরই পার্কিংয়ের কর্মকর্তারা পুলিশে খবর দেন এবং পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করেন। - মেট্রো