কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। ‘অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ জোট’ ভিসি অধ্যাপক ড. আমির হোসেন খানকে প্রত্যাহারের দাবিতে গত ২৭ অক্টোবর থেকে গত রবিবার পর্যন্ত ১১ কার্যদিবস ভিসি কার্যালয় অবরুদ্ধ করে রাখে ।
এদিকে গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো ২ অংশ রেজিস্ট্রারের কার্যালয়ের তালা লাগিয়ে দেয়। ভিসি অধ্যাপক ড. আমির হোসেন খানের অনুরোধ ও দুর্নীতি প্রতিরোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আন্দোলনরত শিক্ষকদের ৩ সংগঠন। আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলে গতকাল সোমবার ভিসি তার কার্যালয়ে আসেন।
