মিরসরাইয়ে শিক্ষার্থীকে খুনের অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২৩:০০
জেলার মিরসরাইয়ে চট্টগ্রাম সিটি কলেজের এ্যানি চৌধুরী নামে এক শিক্ষার্থীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে সাতবাড়িয়া গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে গতকাল দুপুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। মিরসরাই থানার এসআই মো. আক্কাস বলেন, এ্যানি গত শনিবার নিখোঁজ হন। তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।