নতুন ছোঁয়া

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৬
হেমন্তের ওই সূর্য যখন শিশির ছুঁয়ে হাসে গড়িয়ে পড়ে মুক্তো-মানিক নরম সবুজ ঘাসে। সোনার মাঠে পাকা ধানের গন্ধ যে মৌ মৌ নতুন চালের পিঠা-পায়েস বানায় কিষাণ বৌ। সব কিছুতে নতুন ছোঁয়া স্নিগ্ধ কোমল শিশির ধোয়া হেমন্তটা বেশ; কাঁচা সোনা রোদ মেখে গায় দূরের পাখি দল বেঁধে আয় ডাকছে বাংলাদেশ।