মৌ মৌ গন্ধে

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৮
হেমন্ত নিয়ে এলো পৃথিবীতে উত্সব আনন্দে সবাই আজ ভোলে দুখ সব। মাঠভরা ফসল আর আমেজ শীতের চাষীরা ধান কাটে-সময়টা জিতের। শীতের হিমেল হাওয়া দেয় এসে ঝাপটা কিষাণি বানায় ঘরে ভাপা-পাটিসাপটা। মৌ মৌ গন্ধে আঙিনা ভরে ওঠে— পিঠা খেতে ছেলে-বুড়ো সবাই ছোটে।