৮ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ২২:৪৭
প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের আট জেলার লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে এসব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে বলেও জানান তিনি। আটটি জেলার নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশ্ন ফাঁস হওয়া আট জেলার মধ্যে ময়মনসিংহ, সাতক্ষীরা, কক্সবাজার ও নারায়ণগঞ্জ রয়েছে।