গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ১৯:৪২
বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যার ঠাঁই হয়েছে সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত প্রিন্সেস টাওয়ার। ১০১ তলা এই আবাসিক ভবনটির উচ্চতা হলো ৪১৩.৪ মিটার বা ১,৩৫৬ ফুট। অন্যদিকে ভবনটির সবচেয়ে উঁচু যে অংশে মানুষের বসতি রয়েছে সেটি হলো ৩৫৬.৯ মিটার বা ১,১৭১ ফুট। ২০০৫ সালে এই ভবনটির কাজ শুরু হবার পর গত সাত বছরে ভবনটি তৈরি করতে মোট ব্যায় হয়েছে প্রায় ২১০ মিলিয়ন ডলার। উলে¬খ্য, এর আগেও বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনের রেকর্ডটি ছিল এই দুবাইয়েরই আরেকটি ভবন টুয়েনটি থ্রি মেরিনা যার উচ্চতা ছিল ৩৯২.৮ মিটার বা ১,২৮৯ ফুট।