বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় গুরুত্ব পাচ্ছে কর্মমুখি শিক্ষা। কর্মমুখি শিক্ষায় সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন ক্যারিয়ার গড়ার সুযোগ। এসব বিষয়ের মধ্যে ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে কোর্স সম্পন্ন করে গার্মেন্ট শিল্পে উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন অনেকে। এ ছাড়া ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনে কোর্স করেও সুযোগ রয়েছে ক্যারিয়ার গড়ার। ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা কোর্স করার সুযোগ। এনআইডিতে ভর্তিতে রয়েছে বিশেষ চমক। মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ফলাফলের ওপর কোর্স ফিতে বিশেষ ছাড়। কোর্স শেষে চাকরি পেতেও সহযোগিতা করা হয়। রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ।
বিএসসি অনার্স ও ডিপ্লোমা কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন— এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি।
কেন পড়বেন এসব বিষয়ে :অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্ট শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা অনেক কম। তাই ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউজ, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে ডিগ্রি নেওয়া প্রার্থীদের অনেকেই পাশ করে বের হয়েই চাকরি পেয়ে যান। অন্যদিকে অফিস কিংবা বাসার অন্দরসজ্জার ব্যাপারে সবারই আগ্রহ দিন দিন বাড়ছে। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় সারাবিশ্বেই অনেক বেশি। গ্রাফিক্স ডিজাইনে কোর্স করেও এখন রয়েছে চাকরির সুযোগ। তাই এসব বিষয়ে পড়ালেখা করলে তা ক্যারিয়ারে আপনাকে এগিয়ে দেবে অন্যদের চেয়ে। ০১৯২১৬৬৮৯৯৯, ৯৬১১৭৬৫ নম্বরে ফোন করে এসব বিষয়ে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন।
এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে পাস করা শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। এখানকার শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এখানে রয়েছে শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। ভর্তিতে দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী প্রভৃতি কোটা রয়েছে।
যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি (রাইফেলস স্কয়ারের বিপরীতে), ঢাকা।
