সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৩৯
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ চাকরির শিরোনাম :সহকারী শিক্ষক (বাংলা) শিক্ষাগত যোগ্যতা :বাংলা বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইনডেক্সধারী অথবা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতনসীমা :সরকারী বিধি মোতাবেক। অন্যান্য সুবিধাদি। প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। চাকুরি সন্তোষজনক হলে দুই বছর পর স্থায়ীকরণ করা হবে। কর্মস্থল :ঢাকা উত্স :দৈনিক ইত্তেফাক (সোমবার, ৪ নভেম্বর) আবেদনের নিয়ম :সরকারী বিধি অনুযায়ী প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, স্বহস্তে লিখিত আবেদনপত্র (মোবাইল নম্বরসহ) ও বাণিজ্যিক ব্যাংকের যেকোনো শাখা থেকে অধ্যক্ষ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রতিষ্ঠানের ঠিকানায় প্রেরণের জন্য বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ :বুধবার, ১৩ নভেম্বর। কোম্পানির তথ্য :বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ঠিকানা :রোড-২৩/এ, ব্লক-বি, বনানী, ঢাকা- ১২১৩।