দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত নানা ধরনের সংঘর্ষের ঘটনায় আহতদের তাত্ক্ষণিক প্রাথমিক চিকিত্সা প্রদান ও আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রথম পর্যায়ে এই সেবা কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন এলাকায় ৪টি টিম দুই শিফটে কাজ করছে। প্রতি টিমে ৭ জন সদস্য। কার্যক্রমটি বাস্তবায়নের জন্য পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
