থানছিতে ৫টি এলজি রাইফেল উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৩
বান্দরবানের থানছিতে গতকাল বুধবার ভোরে ৫টি এলজি রাইফেল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। জানা যায়, বলিপাড়া ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর মুনতাসির মামুন সিদ্দিকীর নেতৃত্বে বিজিবি সদস্যরা থানছি-আলীকদম অভ্যন্তরীণ সড়কের ডিমপাহাড় এলাকার সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও জুমঘর থেকে ৫টি এলজি রাইফেলসহ সন্ত্রাসীদের ব্যবহূত জিনিসপত্র উদ্ধার করা হয়। বলিপাড়া ৩৩ বিজিবি ইন্ট অফিসার মেজর মোহাম্মদ খালেকুজ্জামান জানান, সন্ত্রাসী কর্মকা্লে বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।