কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ চরাঞ্চলে গত মঙ্গলবার বিকালে কৃষকের মাড়াইকৃত ৫ হাজার বস্তা ধান লুট করে নিয়ে যায় জাসু বাহিনী। জানা যায়, তাজু চেয়ারম্যান, নুর নবী, বসির উল্যাহ, সবুজ ও আবদুল্লাহর মাড়াইকৃত ৫ হাজার বস্তা ধান বামনী নদীতে ট্রলার যোগে পারাপার করার সময় জাসুর নৃেতত্বে ৪০/৫০ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ একাধিক ট্রলারযোগে ধানের বস্তাগুলো জোরপূর্বক অন্যত্র নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা স্থানীয় সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, বিষয়টির ব্যাপারে থানায় অভিযোগ এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
