পিরোজপুরের কাউখালীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে গত বুধবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ মকবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা নুরুল আমিন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ছাত্রসমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা শেখ শহীদুল আলম, খোকন চন্দ্র দাস, নুরুল আমিন সরদার, মোঃ কাইউম হোসেন তালুকদার, মোঃ মোবাশ্বের আলী খান,মইমাম হোসেন হাওলাদার,শামীম হাওলাদার, মোঃ আঃ মালেক প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য ও সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
