রাজশাহী অফিস
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা এবং ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং রুয়েটের www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রাবি ভর্তি পরীক্ষার তারিখ পুননির্ধারণ
রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের স্থগিতকৃত ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১০ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালের কারণে এ পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্যাদি শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
