স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো জেন্ডার সমতা, সুশাসন এবং সমতাভিত্তিক উন্নয়ন। তাই জেন্ডার সমতার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেয়া প্রয়োজন। এক্ষেত্রে শুধু অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়। সেজন্য প্রয়োজন যেকোন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করা।
সংসদ সচিবালয় জানায়, গত বুধবার নিউইয়র্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত নারী স্পিকারদের অষ্টম সভার দ্বিতীয় পর্বে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিউইয়র্কের ইউএন মিলিয়াম প্লাজায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিইউ প্রেসিডেন্ট আবদেলওয়াহেদ রাদি এবং সেক্রেটারি জেনারেল এন্ডারস বি জনসন। বলিভিয়া, ডমিনিকা, গায়ানা, লাটভিয়া, নেদারল্যান্ড, পোলান্ড, সুরিনাম, স্যুয়েজিল্যান্ড, সুইজারল্যান্ড, তানজানিয়া এবং জিম্বাবুয়ে এর স্পিকাররা এ সময় উপস্থিত ছিলেন।
