রাজশাহী বিশ্ব-বিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরিত হয়ে এক কিশোরের ডান হাতের কব্জি ক্ষতবিক্ষত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সজীব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনের একটি কনফেকশনারি দোকানে কাজ করতো। তার বাড়ি নগরীর ডাশমারী এলাকায়।
গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে একটি জর্দার কৌটা কুড়িয়ে পায় সজীব। কৌটার ভেতরে জর্দা আছে ভেবে সে বাড়িতে নিয়ে যায়। বাড়ি গিয়ে কৌটাটি খুলতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কব্জি ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
