সাঁথিয়ার বনগ্রামে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শনে আসেন বাংলাদেশের মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল। গতকাল বৃস্পতিবার সকাল ১০ টার দিকে তাদের হিন্দুপাড়া পরিদর্শনে আসার কথা থাকলেও তারা আসেন বিকাল ৩ টার দিকে। এ সময় তারা একটি ক্ষতিগ্রস্ত বাড়ি পরির্দশন করেন। জানা গেছে, প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের কর্মকর্তা পোলা জেকম্যান, এ্যালিসন মিলন এবং ইফতেখার রশিদ।
