শ্রীনগরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫৩
শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। গতকার বৃহস্পতিবার পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বাঘরা বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার বাঘরা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী জানায়, বাঘরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় একটি গ্রুপের কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে দশ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে শাহিন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।