ময়মনসিংহে ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:৫৩
জেলায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল। শহরের সেনবাড়ী রোডে নিজ বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৮ দলের ডাকা হরতালের আগের দিন রাতে শহরের গোলকিবাড়ী এলাকায় একটি গাড়িতে পিকেটাররা আগুন লাগিয়ে দিলে পুড়ে যায়। পরে এ ঘটনায় গাড়ির মালিক লিপু মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, হরতালে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় টুটুলকে গ্রেফতার করা হয়েছে।