১৭ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৩ অগ্রহায়ণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:সংশয়ী সুচতুর ও বুদ্ধিবৃত্তির অধিকারী। আপনার মধ্যে আছে কিছু বৈপরীত্য। তাই বাইরে থেকে আপনাকে কখনো পুরোপুরি বোঝা যাবে না। আপনি ইমোশনাল কর্মঠ ও অধ্যবসায়ী। প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও নিজের মতে দৃঢতা প্রদর্শন করতে পারেন। কাজে লেগে থাকতে পারেন। সন্দেহপ্রবণ মনের জন্য বন্ধুত্ব করা আপনার জন্য কঠিন। জীবনের প্রথম অধ্যায়ে আপনি অনেক বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হবেন। তবে চারিত্রিক দৃঢ়তা ও অধ্যবসায় আপনাকে সাফল্য এনে দিবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ ফিল্ডমার্শাল মন্টোগোমারি, মেসবাহুল হক, জাহানারা আরজু, রুনা লায়লা, বিজ্ঞানী ইউজিব উইগনার, ঔপন্যাসিক ল্যাপিজি ফনটেজ, সাবাতানী, ভাষকর চৌধুরি, কমরেড মেহেদী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ মন ভালো থাকবে না। পারিবারিক কোনো ঘটনায় মনে আঘাত পেতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কাজ-কর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কাপড় ও প্রসাধন সামগ্রীর ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। যৌথ ও অংশিদারী কারবারে মতানৈক্য দেখা দিতে পারে। আর্থিক কারণে মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কেউ আজ আপনাকে ঠকাতে চেষ্টা করতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়ীক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সুযোগ পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ভাই-বোনদের কারো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। বেকারদের কর্ম সংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকুল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না, তবে বকেয়া পাওনা আদায় হতে পারে। সমাজ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীক দিক মোটামুটি ভাল যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। দলীয় কোন্দলের স্বীকার হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে মন বসাতে পারবেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ কোনো সুযোগ পেতে পারেন। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এগিয়ে চলুন। ইচ্ছে করলে আজ লটারীর টিকেট কিনতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সুযোগ প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। আজ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বিবাহিতা কন্যার ভালো কোনো সংবাদ পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্তি যোগ আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক খুব একটা ভালো যাবে না। বিদ্যার্থীদের পড়াশুনার অধিকতর মনোযোগী হতে হবে। কর্মস্থলে কর্মপরিবেশ অনুকূল থাকবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। মানসিক অবসাদে ভুগতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, শরীর খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। দাম্পত্য শান্তি বজায় থাকবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীর খুব একটা ভালো যাবে না, ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন। আজ ঝোঁকের মাথায় কোনো কাজ করা ঠিক হবে না। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। প্রাপ্তি যোগ আছে।
