উত্তরায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:০৫
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) আতিয়ার রহমান বিপুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা (পশ্চিম) থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, থানায় বোমা হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।