ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:১৮
আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সড়ক (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত) যানজটমুক্ত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত অন্য সকল প্রকার যানবাহন চালকদের বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল শনিবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণকে বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।