বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত অর্থ পাচার মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ রবিবার। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। তারেকের অনুপস্থিতিতেই এ রায় ঘোষিত হবে। মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন তিনি।
