বিদায় শচীন বিদায় ক্রিকেট

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২৩:৫২
বিদায় প্রিয় ক্রিকেট। গত ২৪টি বছর ক্রিকেটই ছিল যার প্রাণ, গতকাল জীবনের শেষ টেস্ট খেলে বিদায় নিলেন সেই শচীন টেণ্ডুলকার। আজ থেকে আর দর্শকদের মাঠ কাঁপানো ‘মাস্টার ব্লাস্টার’, ‘লিট্ল মাস্টার’, ‘টেন্ডলিয়া’ ধ্বনি শোনা যাবে না কোন স্টেডিয়ামে। তিনিও আর ব্যাট হাতে মাঠে নামবেন না কোনদিন। ওয়ান ডে ইন্টারন্যাশনাল থেকে বিদায় নিয়েছেন আগেই। গতকাল শনিবার তাই মাঠ ছেড়ে বিদায় নেয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন বারে বারে