প্রজন্মের ভিনদেশি

৩ জন কার্ড বিভাগীয় প্রধান

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ১৯:৪৯
স্পি ং ক্যা ল তিনি সিআইবিসি ইন্টারন্যাশনাল ব্যাংকের কনিষ্ঠ কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তবে অনেক পরিশ্রমে তিনি আজ তার ব্যাংকের কার্ড সেকশনের প্রধান অফিসার। তিনি মূলত অ্যাকাউন্টিংয়ের ছাত্র। পড়াশোনার পর্ব শেষ করে কোনো কিছু না করেই কাটিয়ে দেন প্রায় দেড় বছরের মতো। এরপর পরিবার থেকে তাকে চাপ দেওয়া হয় চাকরি করার জন্য। একসময় তাদের কথায় সাড়া দিতে হয় তাকে। শুরু করেন ইন্টার্নশিপ। সিআইবিসি ব্যাংকের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে কাজ শুরু করেন অ্যাডভাইজার হিসেবে। এরপর তিনি ক্রেডিড কার্ড সেকশনে যোগ দেন। ০০০ মা সা হি ও কা মাসাহি ওকা একজন আমেরিকান। তিনি পেশায় একজন ব্যাংকার। বেশ কয়েক বছর ধরে, ‘ইউনিয়ন’ ব্যাংকের প্রেসিডেন্ট এবং কার্ড হোল্ডিং ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ পদে সফলতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। টোকিও-মিত্সুবেশির শাখা প্রজেক্ট এই ব্যাংকের তিনিই প্রথম আমেরিকান। সেই সাথে ‘বিটিএমইউ’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন তিনি। তার এই এই প্রতিষ্ঠানটি শুধু আমেরিকাতে নয়, সুদূর কানাডা ও ল্যাটিন আমেরিকাতেও শাখা খুলেছে। ইউনিয়ন ব্যাংক মূলত ইউনিয়ন কর্পোরেশনের একটি প্রাইমারি সাবসিডারি শাখা। এটা পৃথিবীর বড় কিছু ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের মধ্যে একটি। ২০১০ সাল থেকে মাসহি ওকা এই ব্যাংকের প্রেসিডেন্ট এবং কার্ড সেকশনের সিইও পদে কাজ করছেন। ০০০ উ ই লি য়া ম ‘হ্যারিস ট্রাস্ট ব্যাংক অ্যান্ড সেভিংস’-এর কনিষ্ঠতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম। এই প্রতিষ্ঠানের সাথে তিনি দীর্ঘ ৫ বছর ধরে কাজ করছেন। তিনি সেখানকার ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। তার উদ্যমী ভাব ও প্রচেষ্টার কারণে তাকে সেই ব্যাংকের ফাইনান্সিয়াল অ্যানালাইসিস্ট ফেডারেশনের চিফ করা হয়েছিল। সেখান থেকেই তার পথচলার শুরু বলা যায়। বর্তমানে তিনি এই ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিড কার্ড সেকশনের টিম ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি ইকোনোমিক্সের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশপাশি পার্ট টাইম কাজ করতেন। পরবর্তীতে ফাইনাল ইয়ারের প্রজেক্ট করতে গিয়ে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিলেন এই ব্যাংকে।