আমাদের দেশের গ্রাম-গঞ্জে যেমন বরফ-পানি বা ছোঁয়াছুয়ির মতো নানা ধরনের খেলার চল আছে ঠিক তেমনি কাছাকাছি ধরনের খেলার চল দেখতে পাওয়া যায় পশ্চিমা দেশগুলোতেও। মূলত গেম অব ট্যাগ নামে পরিচিত এই খেলায় অনেকটা ছোঁয়াছুয়ি খেলার মতো নিয়মেই দৌড়ে সবাইকে ধরার চেষ্টা করা হয়। মজার বিষয় হলো, এই গেম অব ট্যাগ এ সবচেয়ে বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়েও গিনেজের পাতায় একটি স্বতন্ত্র রেকর্ড রয়েছে যেটি স্থাপিত হয় আমেরিকার এলকহার্ট কমিউনিটি স্কুলের আওতাধীন দু’টি স্কুলের মোট ২,২০২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে। আর এই বিপুল মানুষের অংশগ্রহণে পরিচালিত খেলাটি চালিয়ে যাওয়া হয় শেষ মানুষটিকে ছোঁয়া দেওয়ার আগ পর্যন্ত।
