নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা সরকারি খালে চলছে অবৈধভাবে মাছ শিকার। মত্স্য বিভাগের উদাসীনতায় মাছের বংশ ধ্বংসকারী সুইতে জাল দিয়ে দেদারছে মাছ নিধন করা হচ্ছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে নড়াইল জেলা প্রশাসক, জলা মত্স্য কর্মকর্তা, লোহাগড়া উপজেলা মত্স্য কর্মকর্তা বরাবর আবেদন করেছে।
বাড়িভাঙ্গা সরকারি খালের স্লুইসগেট পয়েন্টে রাজা মিয়ার বাড়ির সামনে এবং কাশেম মিয়ার বাড়ির সামনে দুটি সুইতে জাল দিয়ে গত এক মাস যাবত্ মাছ ধরা হচ্ছে। মাছের বংশ নির্মূলকারী এ জালে ছোট-বড় সব প্রকার মাছ ধরা পড়ে।
লোহাগড়া উপজেলা মত্স্য কর্মকর্তা হোসনেয়ারা হ্যাপি জানান, জনসচেতনতা সৃষ্টির জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, শীঘ্রই মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।
