ইতালী পাঠানোর নামে প্রতারণা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৫
চাটমোহর পৌর এলাকার ছোট শালখা মহল্লার মাহবুব-উল আলম নামের এক প্রতারক ইতালীতে পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মধ্য শালিখা মহল্লার মির্জা ওয়াহেদ কামাল বাদী হয়ে চাটমোহর থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, মাহবুব-উলসহ অন্যরা গত ৭ অক্টোবর ইতালী পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা গ্রহণ করে। একমাসের মধ্যে পাঠানোর কথা থাকলেও প্রতারণা করে মাহবুব-উল পালিয়ে যায়। একাধিক সূত্র জানায়, মাহবুব-উল গং একইভাবে আরো বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।