হুমায়ূন আহমেদ বইমেলার সময় দুইদিন বৃদ্ধি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২১:৪৫
পাঠকের চাহিদার কথা বিবেচনা করে হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বইমেলার সময় দুইদিন বাড়ানো হয়েছে। গত বুধবার হুমায়ূন আহমেদের জন্মদিন থেকে পাঁচদিনব্যাপী এ বইমেলা শুরু হয়। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে এ মেলার আয়োজন করেছে হুমায়ূন আহমেদের প্রকাশকবৃন্দ। অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম জানান, পাঠকদের চাহিদার কারণে মেলার সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়া হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ অসুস্থ থাকায় তিনি এবারের মেলায় আসতে পারেননি। তবে মেলার শেষ দিন অর্থাত্ মঙ্গলবার বিকালে সমাপনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।