পুরান ঢাকার পাটুয়াটুলি এলাকায় গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। ব্যবসায়ীর নাম চাঁন মিয়া। তার স্বজনরা জানান, এ ঘটনায় চাঁন মিয়ার বড় ভাই কুদ্দুস মিয়া বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে তিনি চিকিত্সাধীন।