দারিদ্র্য বিমোচন ও মানবহিতৈষী কাজে অবদান রাখার জন্য
‘গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার’১৩ পেয়েছেন
বাংলাদেশের এনজিও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর-এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল এএইচএম নোমান। বাংলাদেশি হিসাবে তিনিই প্রথম এই সম্মানজনক পদক অর্জন করলেন।
এএইচএম নোমান ১২ নভেম্বর, ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসে লাখ লাখ লোকের প্রাণহানির পর ‘ধ্বংস থেকে সৃষ্টি’র শ্লোগান নিয়ে রামগতি তথা বৃহত্তর নোয়াখালীতে দরিদ্র মানুষের জন্য ত্রাণ, পুনর্বাসন, পুনর্গঠন, উন্নয়ন ও তাদের মানবাধিকার নিয়ে কাজ শুরু করেন। তিনি সমবায়ের মাধ্যমে ‘বিশ্বগ্রাম’ এর প্রতিষ্ঠাতা ও বাস্তবায়নকারী, ‘স্বনির্ভর আন্দোলন’ তথা ‘স্বনির্ভর বাংলাদেশ’ ও ‘গ্রাম সরকার’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক, জাতীয় এনজিও পুওর এর মাধ্যমে গরীব মা’দের জন্য ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রদান কার্যক্রমের উদ্ভাবক ও অনুশীলক, পরবর্তীতে যা সরকারি পর্যায়ে দেশব্যাপী বাস্তবায়ন করা হয়।
