দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের অপসারণের দাবিতে ১০ ইউপি সদস্য মানববন্ধন করেছে। জেলা প্রেসক্লাবের সামনে গতকাল রবিবার মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে ইউপি সদস্য আবুল কালাম, আনোয়ার হোসেন, ফারহানা আক্তার পিয়ারা, মনোয়ারা বেগম, মো. শাহেদ উদ্দিন, বিপুল আক্তার, মো. আলাউদ্দিন, আহম্মদ আলী, মো. আবদুল হাই ও মো. কামাল উদ্দিন অংশ নেন। উল্লেখ্য, ইউপি সদস্যরা গত ১৪ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে দ্রুত অপসারণ ও দুর্নীতির শাস্তির দাবি জানিয়ে উপজেলায় নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করে।
