মোয়াজ্জেম হোসেন বাদশা
মুক্তিযুদ্ধের সংগঠক, বরিশাল চেম্বার এ্যান্ড কমার্সের সাবেক সহ-সভাপতি ও কাউখালী আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বাদশার ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কাউখালী উত্তরে তার নিজ বাসভবনে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
নজির আহম্মদ চৌধুরী
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা এবং কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের রূপকার আলহাজ্ব নজির আহমদ চৌধুরীর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আলহাজ্ব নজির আহমদ চৌধুরী স্মৃতি জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সৈয়দ কুচিয়া গ্রামে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে।
