জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগের মাধ্যমে দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করার জন্য আর রক্তপাত করবেন না।
মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে আরো বলেন, গত শনিবার সীতাকুণ্ড ও কাপাসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়ে বিভিন্ন জনপদ রক্তাক্ত করা হয়েছে। এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি
