কাপাসিয়ায় বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে হরতাল পালন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৩
গাজীপুরের কাপাসিয়ায় শনিবার বিএনপি’র বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ কর্মীদের হামলায় জেলা বিএনপি’র সহ-সভাপতিসহ ৫ জন আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি আহূত সকাল-সন্ধ্যা হরতাল আংশিক পালিত হয়েছে। হরতালে উপজেলার বাণীগঞ্জ, তারাগঞ্জ, তরগাঁও প্রভৃতি এলাকায় পিকেটিং হয়েছে। তরগাঁও এলাকায় খণ্ড খণ্ড মিছিল হয়েছে, পিকেটাররা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। সীমিত বাস চলাচল করেছে। কাপাসিয়া, রাণীগঞ্জ, টোক তারাগঞ্জ প্রভৃতি বাজারের বেশকিছু দোকানপাট বন্ধ ছিল। ঢাকা-কিশোরগগঞ্জ মহাসড়কে সীমিত যান চলাচল করেছে। সহিংসতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হরতাল বিরোধী মিছিল হয়েছে।