স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা

কোম্পানিগঞ্জে ৫২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৪
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন হত্যাকাণ্ডে গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ দলের ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বাদির পিতা ইদ্রিস আলী এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রবিবার পর্যন্ত ২ আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিকালে আ.লীগ ও অঙ্গসংগঠন আ.লীগ কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করেছে। গত ৮ নভেম্বর নোয়াখালী কোম্পানীগঞ্জ মামুনকে জামায়াত-শিবিরের ক্যাডাররা এলোপাথাড়ি কুপিয়ে জখম করলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গত ১৩ নভেম্বর তিনি মারা যান।