পৃথিবীর অতি প্রাচীনতম এবং সুপরিচিত মসলা হচ্ছে লবঙ্গ। মসলা ছাড়াও লবঙ্গের আরও বিশেষ কিছু গুণ আছে, যা আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ ফলদায়ী। চলুন সেগুলো জেনে নিই।
লবঙ্গ কফ-কাশি দূর করে।
পানির পিপাসা পেলে বা বুকে অস্বস্তি হলে লবঙ্গ খাওয়া যায়। তাতে পিপাসা মেটে। শরীরে সতেজতা নিয়ে আসে।
লবঙ্গ হজমে সহায়তা করে।
ক্ষুধা বাড়ায়।
পেটের কৃমি নাশ করে।
লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ে।
লবঙ্গ অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কমিয়ে আনে।
চন্দনের গুঁড়ার সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যেকোনো সমস্যা দূর হয়ে যায়।
দাঁতের ক্ষেত্রে লবঙ্গ ভীষণ ভালো ওষুধ। দাঁতে ব্যথা হলে লবঙ্গ মুখে রাখুন কমে যাবে।
লবঙ্গ মুখের দুর্গন্ধও দূর করে।
